মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > ব্যবসা > শেয়ার বাজার
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সোমবারে সূচক কিছুটা উঠতে দেখাগেল

গত সপ্তাহে শেয়ার বাজারের সূচক নিম্নাভিমুখী থাকলেও আইটি, এফএমসিজি অয়েল এবং গ্যাস, ব্যাঙ্ক ও ধাতু কোম্পানিগুলির শেয়ারে ঠিকঠাক সমর্থন পাওয়াতে বিএসই-এর সেনসেক্স এবং এনএসই-এর নিফ্টীর সূচক উপরে উঠতে দেখা গিয়েছে৷ বড় কোম্পানিগুলির শেয়ারে ভালো সমর্থন থাকলেও মধ্যম এবং ছোট কোম্পানিগুলি সেভাবে সুযোগ করে উঠতে পারে নি৷

বাজার খোলার পর প্রথম দিকে শেয়ার বিক্রির প্রবণতা থাকলেও পরে বাজার বন্ধ হওয়ার সময় সূচক বৃদ্ধি পেতে দেখা গিয়েছে৷ কিন্তু মধ্যম ও ছোট কোম্পানিগুলির শেয়ারের সূচকাঙ্কের দিশা নীচের দিকেই ছিল৷

শুক্রবারের 16773.07 অঙ্কের তুলনায় সোমবার 16641.45 অঙ্কে বাজার খোলে বং বাজার বন্ধ হওয়া পর্যন্ত সূচক প্রায় 350 অঙ্ক ওঠানামা করে৷ সোমবার সূচক সর্বোচ্চ 16897.36 অঙ্ক স্পর্শ করে এবং সর্বোনিম্ন 16546.55 অঙ্ক স্পর্শ করে৷ অবশেষে বাজার বন্ধ হওয়ার সময় 123.03 অঙ্ক অর্থাত 0.74 শতাংশ বৃদ্ধি পেয়ে 16641.45 অঙ্কে বাজার বন্ধ হয়৷ সেনসেক্সসে বৃদ্ধি দেখা গেলেও বিএসই-এর মিডক্যাপে 46.75 এবং স্মলক্যাপে 102.75 অঙ্ক সূচক নীচে নামতে দেখা যায়৷

অন্যদিকে এনএসই-এর নিফ্টীর সূচক 30.05 অঙ্ক অর্থাত 0.60 শতাংশ বৃদ্ধির সঙ্গে 5012.65 অঙ্ক স্পর্শ করে বাজার বন্ধ হয়েছে৷ নিফ্টীর জুনিয়ার ও মিডক্যাপের সূচক 0.08 এবং 0.66 শতাংশ নীচে নামতে দেখা গিয়েছে৷
অতিরিক্ত
সূচক আবার 17000 অঙ্কের নীচে
বৃহস্পতিবারে বাজারের হাল
এই সপ্তাহে শেয়ার বাজার কেমন যাবে
17 হাজার অতিক্রম করল সূচক
এই সপ্তাহে বাজার কেমন যাবে
বৃহস্পতিবারের বাজারের হাল