গতসপ্তাহের শেষ দিনে বোম্বাই শেযার বাজারের সূচক 517 পয়েন্ট নামতে দেখা গিয়েছে অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্টীর সূচক 157 পয়েন্ট নামতে দেখা গেলেও আগামী সপ্তাহে শেয়ার বাজারের সূচক ওঠানামা করতে দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে৷
বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতি 11.05 শতাংশ বৃদ্ধি পেয়েছে, এছাড়াও আমেরিকার শেয়র বাজারেও মন্দা দেখা দেওয়ায় ভারতীয় শেয়র বাজারে এই সপ্তাহে সূচক ওঠানামা করতে দেখা যাবে৷
মুদ্রাস্ফীতি আটকানোর ব্যাপারে ইতিমধ্যেই ভারতের অর্থমন্ত্রী ও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে৷ মুদ্রাস্ফীতি আটকানর জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিছু পদক্ষেপ নিতে চলেছে এবং এর সঙ্গে সরকারও মুদ্রাস্ফীতি আটকানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেবে বলে অর্থমন্ত্রালয় থেকে জানানহয়েছে৷ যা ভারতীয় শেয়ার বাজারে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে৷ অন্যদিকেও তেলের মূল্য বৃদ্ধিও বজারে প্রভাব ফেলবে বলে অনুমান করা হচ্ছে৷
|