গত সপ্তাহের শেষ দিনের মতো এ সপ্তাহের প্রথম দিনেও ভারতীয় শেয়ার বাজারে সূচকে নামতে দেখা গেল৷ সোমবার বোম্বাই শেয়ার বাজারের সূচক 270 অঙ্কে নীচে নামার সঙ্গে গত দশ মাসের মধ্যে সব থেকে কম অঙ্ক স্পর্শ করতে দেখা গেল৷
শেয়ার বাজার বন্ধ হওয়ার সময়ে সূচক 277.97 অঙ্ক নীচে নেমে 14293.32 অঙ্কে বাজার বন্ধ হয়৷ গত চার দিনে সূচক মোট 403.58 অঙ্ক নীচে নেমেছে৷ এর মধ্যে সেনসেক্স 14510.55 অঙ্ক থেকে 14163.45 অঙ্কের মধ্যে ওঠানামা করতে দেখা যায়৷ গত বছর 23শে আগষ্ট সেনসেক্স সর্বোনিম্ন 14163.98 অঙ্ক স্পর্শ করতে দেখা গিয়েছিল৷
অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্টী 81.15 অঙ্ক নীচে নেমে 4266.40 অঙ্কে বাজার বন্ধ হতে দেখা গিয়েছে৷
|