মঙ্গলবার শেয়ার বাজারের সূচক 14 হাজারের নীচে নামতে দেখা গিয়েছে৷ পরে অবশ্য সূচক কিছুটা বৃদ্ধি পেয়ে 14106.58 অঙ্ক স্পর্শ করে বাজার বন্ধ হয়েছে৷ অন্য দিকে নিফ্টীও 75.30 অঙ্ক নীচে নেমে 4191.10 অঙ্কে বন্ধ হয়েছে৷
বোম্বাই শেযার বাজারের সেনসেক্স সোমবারের তুলনায় মঙ্গলবারে কিছুটা বৃদ্ধি পেয়ে 14313.33 অঙ্কে খোলে৷ গত সোমবার সেনসেক্স 14293.32 অঙ্কে বন্ধ হয়েছিল৷ বাজার খোলার পর সূচক 14432.90 অঙ্ক স্পর্শ করতে দেখা গেলেও একসময় সেনসেক্স 14 হাজারের নীচে 13991.31 অঙ্কে নেমে আসে৷ বাজার বন্ধ হওয়ার সময়ে সেনসেক্স কিছুটা উপরে উঠে 186.74 লোকসানের সঙ্গে বাজার বন্ধ হয়৷
এবছরে সেনসেক্স মোট 6180.41 অঙ্ক অর্থাত 30.46 শতাংশ নীচে নামেছে৷
|