বুধবারের মতো বৃহস্পতিবারও শেয়ার বাজারের সূচক বৃদ্ধি পেয়ে বন্ধ হতে দেখা গিয়েছে৷ বোম্বাই শেয়ার বাজারের সেনসেক্স 201.75 অঙ্ক বৃদ্ধি পেয়ে 14421.82 অঙ্কে বন্ধ হয়৷ অন্য দিকে এনএসই-এর নিফ্টী 63.20 অঙ্ক অর্থাত 1.49 শতাংশ বৃদ্ধি পেয়ে 4315.85 অঙ্কে বন্ধ হয়৷
শুরুতে সেনসেক্স 80.65 অঙ্ক বৃদ্ধি পেয়ে 14300.72 অঙ্কের সঙ্গে খোলে৷ বুধবার বিএসই-এর এনসেক্স 14220.07 অঙ্কে বন্ধ হয়েছিল৷
বাজার খোলার পর সেনসেক্স এক সময়ে 14196.68 অঙ্ক নীচে নামতে দেখা যায়৷ পরে অবশ্য 229.74 অঙ্ক বৃদ্ধি পেয়ে 14449.81 অঙ্ক স্পর্শ করতেও দেখা যায়৷
বৃহস্পতিবার রিলাইন্স ইন্ড্রাস্ট্রিজের শেয়ার 4 শতাংশ বৃদ্ধি পেয়ে বন্ধ হতে দেখা গিয়েছে৷ অন্য দিকে তেল এবং গ্যাসের শেয়ারের চাহিদাও ভালো ছিল৷ কিন্তু রিয়েলিটির শেয়ারে সে রকম উত্সাহ জনক বৃদ্ধি হতে দেখা যায় নি৷
|