গত ছয় সপ্তাহ ধরে সূচক ক্রমাগত নেমেই চলেছে৷ গত সপ্তাহে বোম্বাই শেয়ার বাজারের সেনসেক্স-এর সূচক 707 অঙ্ক নামতে দেখা গিয়েছে৷ অন্য দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্টী 210.90 অঙ্ক নীচে নেমেছে৷
এই সপ্তাহের বাজারের সূচকের অবস্থান তেলের দামের উপরেই নির্ভর করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ ইতিমধ্যেই সেনসেক্সের সূচক সর্বোনিম্ন স্তর 13802.22 অঙ্ক স্পর্শ করতে দেখা গিয়েছে৷
বিশেষজ্ঞদের মতে এখন শেয়ার বাজারে অনূকুল পরিস্থিতি দেখা যাচ্ছে না৷ তেলের মূল্য বৃদ্ধি জন্য বাজারে ব্যাপকভাবে প্রভাব পড়তে দেখা যাচ্ছে৷
দিল্লি শেয়ার বাজারের প্রাক্তন অধ্যক্ষ ও গ্লোব ক্যাপিটাল মার্কেটের প্রধান অশোক অগ্রবাল জানিয়েছেন, এই সপ্তাহে শেয়র বাজারের সূচকের ওঠা নামা তেলের বাজারের উপর নির্ভর করবে৷
|