15 মাস পরে বোম্বাই শেয়ার বাজারের সেনসেক্স 13 হাজার পয়েন্টের নীচে নামতে দেখা গেল৷ মঙ্গবারে সেনসেক্স 500 পয়েন্ট নেমে 12961.68 অঙ্কে স্পর্শ করেছে৷ অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্টী 141 পয়েন্ট নীচে নেমে 4000 অঙ্কের নীচে পৌছাতে দেখা গিয়েছে৷
বাজার খোলার পর সেনসেক্স গত সোমবারের 13461.60 অঙ্কের তুলনায় 13480.02 অঙ্কে খোলে৷ এই দিন সেনসেক্স সর্বোচ্চ 13613.82 অঙ্ক স্পর্শ করতে দেখা গিয়েছে৷ কিন্তু পরে বাজারের সূচক বিক্রির প্রভাবে 12904.82 অঙ্ক নীচে নেমে য়ায়৷ শেষ পর্যন্ত বাজার বন্ধ হওয়ার সময়ে সেনসেক্স 499.92 পয়েন্ট অর্থাত 3.71 শতাংশ লোকসানের সাঙ্গে 12961.68 অঙ্কে বন্ধ হয়৷
গত বছর 5ই এপ্রিলে সেনসেক্স 12856.08 অঙ্ক স্পর্শ করার পরে এই দিন সেনসেক্স আবার 13 জাহার অঙ্কের নীচে নামতে দেখা গেল৷
অন্যদিকে এনএসই-এর নিফ্টী গত সোমবারের 4040.55 অঙ্কের তুলনায় 4039.75 অঙ্কে খোলে৷ নিফ্টী এই দিন সর্বোচ্চ 4075.40 অঙ্ক এবং সর্বোনিম্ন 3896.75 অঙ্ক স্পর্শ করে৷ বাজার বন্ধ হওয়ার সময়ে নিফ্টীর সূচক 143.80 অঙ্ক অর্থাত 3.56 শতাংশ লোকসানের সঙ্গে 3896.75 অঙ্কতে বন্ধ হয়৷
|