মুম্বাইঃ ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরে আসছে শেয়ার বাজার৷ 13 হাজার অঙ্কের থেকে নীচে নামার এবারে 700 পয়েন্টে বৃদ্ধি পেল সূচক৷ গত 10 সপ্তাহে এই প্রথম এত বেশী পয়েন্টে বৃদ্ধি পেল সেনসেক্স৷
মুম্বাই স্টক এক্সচেঞ্জ যা 1460 পয়েন্টের নীচে নেমেছিল৷ তা এবারে 702.94 পয়েন্ট উঠে 13,664.62 তে বন্ধ হল৷ 25 মার্চের পর এই প্রথম এত বেশী করে উপরে উঠল সেনসেক্স৷ নিফটি বন্ধ হয়েছে 4,107.15 পয়েন্টে৷
বিগত কয়েক দিনের ব্যাপক ভাবে সেনসেক্স পয়েন্টে হ্রাস হওয়ার পর এবার 700 পয়েন্ট বৃদ্ধি পাওয়াতে প্রাণ ফিরে আসছে শেয়ার বাজারের৷
|