মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > ব্যবসা > শেয়ার বাজার
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ডবল সেঞ্চুরি করল সেনসেক্স  Search similar articles

গত সপ্তাহের শেষ দুদিনের মতো এই সপ্তাহের প্রথম দিনই শেয়র বাজারের সূচক আবার উঠতে দেখা গেল৷ দেশে সরকার টিকে থকার অশাতে এবং এশিয়ার শেয়ার বাজারে সূচকের অবস্থান মজবুত থাকায় বোম্বাই শেয়ার বাজারের সেনসেক্স সোমবার 215 অঙ্ক এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্টীর সূচক 66 অঙ্ক উঠতে দেখা গিয়েছে৷

শেয়ার বাজারের বিশেষজ্ঞদের মতে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার কারণেও শেয়ার বাজারে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে৷ অন্যদিকে হংকং শেয়ার বাজারের হেগসেগ মার্কেটে এবং চীনের কম্পোজিট মার্কেটের সূচকও তিন শতাংশ বৃদ্ধি পেতে দেখা গিয়েছে৷

সেনসেক্স শুক্রবারের 13635.40 অঙ্কের তুলনায় প্রায় দেড়শ অঙ্ক বৃদ্ধি পেয়ে 13782.13 অঙ্কে খোলে৷ বাজার খোলার পর সেনসেক্স সর্বোচ্চ 13878.88 অঙ্ক এবং সর্বোনিম্ন 13581.19 অঙ্ক স্পর্শ করতে দেখা গিয়েছে৷ বাজার বন্ধ হওয়ার সময়ে 214.64 অঙ্ক অর্থাত 1.57 শতাংশ বৃদ্ধির সঙ্গে 13850.04 অঙ্কে বাজার বন্ধ হয়৷

সেনসেক্স বৃদ্ধি পেলেও মিডক্যাপের সূচক 17.91 অঙ্ক নীচে ছিল৷ অন্যদিকে অবশ্য স্মলক্যাপ 90.67 অঙ্ক বৃদ্ধি পেতে দেখা গিয়েছে৷

এনএসই-এর নিফ্টী 66.30 অঙ্ক অর্থাত 1.62 শতাংশ বৃদ্ধির সঙ্গে 4158.20 অঙ্কে বন্ধ হয়৷ এনএসই-এর নিফ্টী শুক্রবারের 4092.25 অঙ্কের তুলনায় সোমবার 4092.20 অঙ্কে বাজার খোলে৷ নিফ্টী সোমবার সর্বোচ্চ 4168.15 অঙ্ক ও সর্বোনিম্ন 4072.75 অঙ্ক স্পর্শ করতে দেখা গিয়েছে৷
অতিরিক্ত
সেনসেক্স পড়ল 139 পয়েন্ট
শেয়ার সূচল হ্রাস পেল 456 পয়েন্ট
176 পয়েন্ট পড়ক সেনসেক্স
700 পয়েন্ট বাড়ল সূচক
13 হাজারের নীচে নামল সেনসেক্স
বাজার কেমন যাবে