লোকসভার গরমাগরম পরিস্থিতির মধ্যেই আরএক বার ডবল সেঞ্চুরি করল সেনসেক্স৷ অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্টীর সূচকও সেঞ্চুরি করে বন্ধ হতে দেখা গিয়েছে৷ মঙ্গলবার বোম্বাই শেয়ার বাজারের সেনসেক্স সোমবারের 13850.04 অঙ্কের তুলনায় 13837.64 অঙ্কে খোলে৷ এই দিন সেনসেক্স সর্বোচ্চ 14206.13 অঙ্ক এবং সর্বোনিম্ন 3798.18 অঙ্ক স্পর্শ করতে দেখা গিয়েছে৷ বাজার বন্ধ হওয়ার সময়ে সেনসেক্সের সূচক 254.16 অঙ্ক অর্থাত 1.84 শতাংশ বৃদ্ধির সঙ্গে 14104.20 অঙ্কে বন্ধ হয়েছে৷
অন্যদিকে এনএসই-এর নিফ্টীর সূচক 101.25 অঙ্ক অর্থাত 2.43 শতাংশ বৃদ্ধি পেয়ে 4260.75 অঙ্কে বন্ধ হয়েছে৷ সোমবারের 4159.50 অঙ্কের তুলনায় মঙ্গলবার নিফ্টী এক পয়েন্ট নীচে খোলে৷ নিফ্টীর সূচক সর্বোচ্চ 4262.45 অঙ্ক ও সর্বোনিম্ন 4137.95 অঙ্ক স্পর্শ করতে দেখা গিয়েছে৷
|