সপ্তাহের শেষ দিনে শেযার বাজারের সূচক আবার উঠতে দেখা গেল৷ শুক্রবার বিএসই-এর সেনসেক্স 2.10 শতাংশ বৃদ্ধি পেয়ে অর্থাত 300.94 অঙ্ক বৃদ্ধি পেয়ে 14656.69 অঙ্ক স্পর্শ করে বাজার বন্ধ হয়৷ অন্য দিকে নিফ্টীর সূচকও 1.86 শতাংশ বৃদ্ধি পেয়ে 79.60 অঙ্কের সঙ্গে 4413.55 অঙ্কের স্তরে বাজার বন্ধ হতে দেখা যায়৷
বিএসই-এর সেনসেক্স এই দিন বৃহস্পতিবারের তুলনায় 190 অঙ্ক নীচে অর্থাত 14064.26 অঙ্কে খোলে৷ বৃহস্পতিবার সেনসেক্স 14355.75 অঙ্কে বন্ধ হয়েছিল৷ এনএসই-এর ক্ষেত্রেও সূচক নীচে খুলতে দেখা গিয়েছে৷
এই দিন বিএসই-এর সূচক সর্বোচ্চ 14682.33 অঙ্ক ও সর্বোনিম্ন 14032.87 অঙ্ক স্পর্শ করতে দেখা গিয়েছে৷ স্মল ক্যাপ ও মিড ক্যাপের ক্ষেত্রে যথাক্রমে 0.97 শতাংশ ও 1.35 শতাংশ বৃদ্ধি পেতে দেখা গিয়েছে৷
|