মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > ব্যবসা > শেয়ার বাজার > সূচক নামল 79 অঙ্ক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সূচক নামল 79 অঙ্ক Search similar articles

এশিয়ার শেয়ার বাজারে মন্দা দেখা দেওয়ার ফলে বোম্বাই শেয়ার বাজারের সেনসেক্স ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নামতে দেখা গিয়েছে৷ বোম্বাই শেয়ার বাজারের সেনসেক্স সোমবার 79 অঙ্ক ও এনএসই-এর নিফ্টী 27 অঙ্ক নীচে নামতে দেখা গিয়েছে৷

শুক্রবার আমেরিকার শেয়ার বাজারের সূচক নীচে নামার পর ভারতের শেয়ার বাজারেরও সূচক নিম্নাভিমুখি হওয়ার সম্ভাবনা ছিল৷ আর এই সম্ভবনা সোমবার বাস্তবায়ীত হয়েছে৷ শুক্রবারের 14656.69 অঙ্কের তুলনায় এই দিন সেনসেক্স 14594.64 অঙ্কে খোলে৷ সেনসেক্স এই দিন সর্বোচ্চ 14725.94 অঙ্ক ও সর্বোনিম্ন 14503.51 অঙ্ক স্পর্শ করতে দেখা গিয়েছে৷ বাজার বন্ধ হওয়ার সময়ে সেনসেক্স 78.82 অর্থাত 0.54 শতাংশ নীচে নেমে বাজার বন্ধ হয়৷

অন্যদিকে এনএসই-এর নিফ্টী শুক্রবারের 4413.55 অঙ্কের তুলনায় সোমবার 4426.10 অঙ্কে খোলে৷ নিফ্টী খোলার পর সর্বোচ্চ 4436.15 অঙ্ক ও সর্বোনিম্ন 4362.90 অঙ্ক স্পর্শ করে৷ বাজার বন্ধ হওয়ার সময়ে নিফ্টী 0.61 শতাংশ অর্থাত 26.90 অঙ্ক নীচে নেমে বন্ধ হতে দেখা গিয়েছে৷
অতিরিক্ত
সেনসেক্স বাড়ল 300 পয়েন্ট
সোমবার বাজারের হাল কেমন ছিল
পড়ল শেয়ার সূচক
সেনসেক্স উঠল 25 পয়েন্ট
ডবল সেঞ্চুরি করল সেনসেক্স
সেনসেক্স পড়ল 139 পয়েন্ট