মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > ব্যবসা > শেয়ার বাজার > বৃহস্পতিবার বাজারের হাল কেমন ছিল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বৃহস্পতিবার বাজারের হাল কেমন ছিল

বৃহস্পতিবারে শেয়ার বাজারের সূচক বৃদ্ধির সঙ্গে বন্ধ হতে দেখা গিয়েছে৷ বোম্বাই শেয়ার বাজারের সেনসেক্স এই দিন 44 পয়েন্ট ও এনএসই-এর নিফ্টী 6 পয়েন্ট বৃদ্ধি হয়েছে৷

গত বুধবার সেনসেক্স অবার 15 হাজারের অঙ্ক পার করে৷ প্রায় দেড়মাস পরে সেনসেক্স 15 হাজার পয়েন্ট অতিক্রম করতে দেখা যায়৷ বৃহস্পতিবার বাজার খোলার পর প্রথদিকে সূচকের অবস্থান খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না৷ পরে অবশ্য সূচক ওঠা নামার মধ্যদিয়ে অবশেষে বৃদ্ধি পেয়ে বাজার বন্ধ হয়৷

বুধবারের 15073.54 অঙ্কের তুলনায় বৃহস্পতিবার সূচক 15031.86 অঙ্ক অর্থাত 42 অঙ্ক নীচে খোলে৷ বাজার খোলার পরই সূচক খুব তড়াতাড়ি 15 হাজারের নীচে 14992.97 অঙ্ক স্পর্শ করতে দেখা যায়৷ পরে অবশ্য সূচক 15280.06 অঙ্ক পর্যন্ত উঠতে দেখা যায়৷ অবশেষে বাজার বন্ধ হওয়ার সময়ে 43.71 অঙ্ক অর্থাত 0.29 শতাংশ বৃদ্ধির সঙ্গে 15117.25 অঙ্ক বৃদ্ধি পেয়ে বন্ধ হয়৷ সেনসেক্সের সঙ্গে বিএসই-এর মিডক্যাপ ও স্মলক্যাপ 26.18 অঙ্ক ও 22.86 অঙ্ক বৃদ্ধি পেতে দেখা গিয়েছে৷

অন্যদিকে এনএসই নিফ্টীর সূচক 6.30 অঙ্ক অর্থাত 0.14 শতাংশ বৃদ্ধি পেয়ে 4523.85 অঙ্কে বাজার বন্ধ হয়৷ এই দিন নিফ্টী সর্বোচ্চ 4580.15 ও সর্বোনিম্ন 4493.70 অঙ্ক স্পর্শ করতে দেখা যায়৷ এই দিন নিফ্টী 4515.25 অঙ্কে খুলেছিল৷
অতিরিক্ত
সূচক নামল 79 অঙ্ক
সেনসেক্স বাড়ল 300 পয়েন্ট
সোমবার বাজারের হাল কেমন ছিল
পড়ল শেয়ার সূচক
সেনসেক্স উঠল 25 পয়েন্ট
ডবল সেঞ্চুরি করল সেনসেক্স