সপ্তাহের শেষ দিনে শেয়ার বাজাররের সূচক বৃদ্ধি হয়েই বন্ধ হতে দেখা গেল৷ বোম্বাই শেয়ার বাজারের সেনসেক্স-এর সূচক 51 অঙ্ক ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্টীর সূচক 6 অঙ্ক বৃদ্ধি হতে দেখা গিয়েছে৷
আমেরিকার শেয়ার বাজারের মন্দা দেখা দেওয়ার কারণে ভারতীয় শেয়ার বাজার খোলার পরে সূচক খুবএকটা মজবুত জায়গায় থাকতে দেখা যায় নি৷ কিন্তু পরবর্তী সময়ে সূচক ইতিবাচক সাড়া দিতে শুরু করে৷
বৃস্পতিবারের 15117.25 অঙ্কের তুলনায় শুক্রবার সেনসেক্স 15036.57 অঙ্কে খোলে৷ সেনসেক্স খোলার পর প্রথমে 15 হাজারের নীচে 14888.12 অঙ্ক স্পর্শ করতে দেখা যায়৷ পরে অবশ্য সেনসেক্সের সূচক 15228.82 অঙ্ক স্পর্শ করতে দেখা গিয়েছে৷ অবশেষে বাজার বন্ধ হওয়ার সময়ে 0.33 শতাংশ অর্থাত 50.57 অঙ্ক বৃদ্ধির সঙ্গে 15167.82 অঙ্কে বন্ধ হয়েছে৷
অন্যদিকে এনএসই- এর নিফ্টী 5.65 অঙ্ক অর্থাত 0.12 শতাংশ বৃদ্ধি পেয়ে 4529.50 অঙ্কে বন্ধ হতে দেখা গিয়েছে৷
|