তৃতীয় দফার নির্বাচনেও বেশ কয়েকজন হাই প্রোফাইল প্রার্থী নির্বাচনে লড়ছেন৷ বৃহস্পতিবারই ঠিক হয়ে যাবে যে কারা নির্বাচনে জিতবেন৷ তবে যে কটি আসন রয়েছে সেগুলির মধ্যে আমেদাবাদের আসনটি'র দিকে তাকিয়ে রয়েছেন সবাই৷ কেননা এখান থেকে নির্বাচনে লড়ছেন এন ডি এ' র প্রধানমন্ত্রী পদপ্রার্থী লালকৃষ্ণ আডবাণী৷ তার বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন কংগ্রেসের সুরেশ প্যাটেল৷ নির্বাচন লড়ছেন নির্দল প্রার্থী মল্লিকা সারাভাই৷ |
শুরু হয়ে গেছে লোকসভার তৃতীয় দফার নির্বাচন৷ আপাতত দুই দফার নির্বাচনে অর্ধেকের বেশী আসনে নির্বাচন হয়ে গেছে৷ তৃতীয় দফার নির্বাচনে 107 টি আসনে নির্বাচন হচ্ছে৷ এক ঝলকে দেখে নেওয়া যাক তৃতীয় দফার নির্বাচন৷
মোট 11 টি রাজ্যে নির্বাচন হচ্ছে৷
মোট আসন 107 টি৷
মোট ভোটার 14.4 কোটি৷
মোট প্রার্থী 1567 জন৷
মোট 135 টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন৷ |
''পহেলে ভোট, ফির ঘরকাম'' - বস্তুত এবারের নির্বাচনে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান ছিল এটাই৷ আর করলেনও তাই৷ নিজে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন সকাল সকাল৷ পরে বুথের বাইরে বেড়িয়ে এসে সাংবাদিকদের সামনে দুই আঙ্গুল তুলে দেখালেন ভোট চিহ্ণ৷ আশ্চর্য জোড়া আঙ্গুলে ''ভিক্টট্রী'' চিহ্ণ দেখালেন তিনি৷
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন- এবারে নির্বাচনে আরও বেশী আসনে জিততে চলেছে বি জে পি৷ আর কেন্দ্রে আডবাণীজির সরকারই গঠিত হবে৷ তার চোখে মুখে কিন্তু সুপ্রীম কোর্টের আদেশের কোন চিহ্ণই নেই৷ বরং এখন অনেক বেশী চিন্তা দল কয়টি আসন পাবে তা নিয়ে৷ |
