পাকিস্তানে সংখ্যালঘু বলে পরিচিত হিন্দুরা৷ গতকাল পাকিস্তানের দক্ষিণের সিন্ধ ক্ষেত্রের 40টি হিন্দু পরিবারের 270 জন লোক মুসলিম ধর্ম গ্রহণ করল৷
উমরকোট জেলায় গুলজার খলিল গ্রামে স্থানীয় ধার্মিক নেতাদের আয়োজিত একটি অনুষ্ঠানে তাদের ধর্মান্তকরণ করা হয়৷ এদের মধ্যে 80 জন মহিলা ও 70 জন বাচ্চা ছিল৷ নির্দিষ্ট রীতি রেওয়াজ মেনে তারা ইসলাম ধর্মকে আপন করে নিল৷
পাকিস্তানে হিন্দুরা সংখ্যালঘু বলে সেখানে তারা সবসময়ই একটা চাপ অনুভব করে৷ সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাদের উপর চাপ দেওয়া হচ্ছিল৷ আর যেখানে পাকিস্তানেই তাদের থাকতে হবে সেখানে এই ধর্মটা মেনে নেওয়া ছাড়া তাদের কাছে অন্য পথ খোলা ছিল না৷
|