সরবজীতের বিরুদ্ধে রীতিমত তোপ দাগল পাকিস্তানে 1991 সালে বোমা বিস্ফোরণে মারা যাওয়া একটি পরিবারের মেয়ে৷
সে পরিষ্কার জানিয়েছে যদি সরবজীতকে কোনরকম ক্ষমাপ্রদান করা হয় তাহলে সে আমরণ অনশন শুরু করবে৷ সে আরও জানিয়েছে আমরণ অনশনের ফলাফলের জন্য সরকার দায়ী থাকবে৷
অন্যদিকে মেয়েটির ভাই সরকারের কাছে দাবি জানিয়েছে সরবজীত সিংহকে যথাশীঘ্র ফাঁসি দিতে হবে৷ তিনি মানবাধিকার মন্ত্রী অংসার বর্নীর কাছে আপিল জানিয়েছে তিনি যেন সরবজীতের মুক্তির ব্যাপারে কোনরকম প্রয়াস না করেন৷
প্রসঙ্গত সরবজীত সিংহকে 1991 সালে বোমা বিস্ফোরণে দোষী পেয়ে আগামী 1লা মে ফাঁসী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাকিস্তানে বর্তমানে সরবজীতের পরিবার রয়েছে ও তারা সরবজীতকে ক্ষমাপ্রদানের চেষ্টা চালাচ্ছে৷
|