পূর্ব চিনের শাংদোঙ্গ প্রান্তে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ আজকের এই সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 60 জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে৷
আহত হয়েছেন প্রায় 400 জন৷ চিনা রেল আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাস্থলেই মারা যান 57 জন, পরে আরও 3 জন হাসপাতালে মারা যান৷ আহতদের মধ্যের 7 জনের অবস্থা আশংকাজনক৷
হতাহতের পরিবারবর্গকে সাহায্য করার জন্য দেড় হাজার জন সদস্যকে পাঠানো হয়েছে৷ উপ প্রধানমন্ত্রী ঝাঙ দেবাঙ্গ ঘটনাস্থলে গেছেন৷ আরও জানা গেছে আহতদের মধ্যে 4 জন ফ্রান্সের নাগরিক৷
প্রত্যক্ষদর্শীদের মতে বেজিং থেকে রওনা হওয়া একটি ট্রেনের দশটি বগি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উল্টে যায়, সেসময় পাশের লাইন থেকে যাওয়া যাংনাই শহর থেকে শুজবা যাওয়ার জন্য একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়৷
সরকারি মতে মৃতের সংখ্যা এত বলা হলেও বেসরকারি মতে আরও বেশি৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করা হচ্ছে৷ দুর্ঘটনার কারণে জিনান রেলমার্গের দুই দিকে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে৷
|