মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ফোর্বসের সূচীতে দাউদ ইব্রাহিম

পৃথিবীর ধনী ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করে আমেরিকার ফোর্বস পত্রিকা৷

এবার সেই ফোর্বস পত্রিকাই দুনিয়ার সবচেয়ে ঘৃণ্য ব্যক্তিদের নাম প্রথমবারের জন্য প্রকাশ করল৷ ফোর্বস মোট 10 জন ঘৃণ্য ব্যক্তির নাম প্রকাশ করেছে৷ যাতে আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম এই সূচীতে জায়গা পেয়েছেন৷

'ডী' কোম্পানীর মালিক দাউদ ইব্রাহিম ফোর্বসের এই সূচীতে চতুর্থ স্থানে রয়েছেন৷ যথারীতি এই সূচীতে প্রথম স্থানে রয়েছেন বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেন৷

ফোর্বসের এই পত্রিকাতে দাউদ সম্বন্ধে আরও জানানো হয়েছে এক পুলিশকর্মীর পুত্র হয়ে দাউদ মাদক, অস্ত্র ও হত্যা ইত্যাদি বিভিন্ন ধরণের অপরাধে লিপ্ত ও সে এই করে তার অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে৷

পত্রিকাতে আরও বলা হয়েছে 52 বছরের দাউদ পাকিস্তানেই রয়েছে৷ পাকিস্তানের গোয়েন্দা সংগঠন আইএসআই দাউদকে সাহায্য করে ও সে ভারত, ইয়েমেন ও পাকিস্তানের পাসপোর্টে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়৷
অতিরিক্ত
চিনে দুটি টেনের ভয়াবহ সংঘর্ষ
হামলার নিন্দা করলেন গিলানী
সরবজীতের বিরুদ্ধে হুমকি পাক মেয়েদের
হিন্দুদের ধর্মান্তরণ পাকিস্তানে
সরবজীতের সাক্ষীর চাঞ্চল্যকর অভিযোগ
গ্যাস পাইপ লইন বিষয়ে আলোচনা হবে