পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরকারের কাছে সর্বজিতের ফাঁসির আদেশ মুকুব করে দেওয়ার আবেদন জানিয়েছেন৷ কিন্তু কোন শর্ত ছাড়া সর্বজিতের ফাঁসির আদেশ মুকুব করার পক্ষপাতি নন এই পিএমএল-এন এর প্রধান নেতা৷
একটি টিভি চ্যানেলে পাকিস্তানের এই নেতা জানিয়েছেন, সর্বজিতের বিরুদ্ধে কোন উপযুক্ত প্রমান পেলে তাকে আবার পাকিস্তান সরকারের হাতে তুলে দেওয়ার শর্তে খমা করা উচিত৷ উনি আরও জানান সর্বজিতের ব্যাপারে পাকিস্তান সরকার কোন ইতিবাচক সিদ্ধান্ত নিলে ভারতের জেলে বন্দি পাকিস্তানের নাগরীকদের ব্যাপারেও ভারতীয় সরকারের ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত৷
1990 সালে পাকিস্তানে এক বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার জন্য ভারতীয় নাগরীক সর্বজিতের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু পরে এই ফাঁসির আদেশ কিছুদিনের জন্য রদ করে দেওয়া হয়৷ সর্বজিতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছিলো যে সর্বজিতের বিরুদ্ধে এই অভিযোগ সমপূর্ণ ভুল৷
সর্বজিতকে ফাঁসির আদেশ থেকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে ভারতের রাজনৈতিক নেতারাও অবেদন জানিয়েছিলেন৷
|