পাকিস্তানের আসন্ন উপ নির্বাচনে দাঁড়াবেন না পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি৷ এর আগে জানানো হয়েছিল যে প্রাক্তন প্রধান মন্ত্রী ও জারদারির স্ত্রী বেনজির ভুট্টোর কেন্দ্র লারকানা থেকেই পিপিপি-র কো চেয়ারম্যান দাঁড়াবেন৷ কিন্তু পিপিপি-র তরফ থেকে জানা গিয়েছে কোন রকম নির্বাচনে না দাঁড়িয়ে তিনি পিপিপি-কেই পরিচালনা করতে চান৷
সূত্র অনুযায়ী, পার্টির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই অঞ্চল থেকে তাঁর বোন ফারিয়াল তালপুর দাঁড়াবেন৷ একটি সাক্ষাতকারে জারদারিও লারকানা থেকে ফারিয়াল তালপুরার দাঁড়ানোর সম্ভনা আছে বলে স্বীকার করেছেন৷ তবে তাকে রাউলপিন্ডি থেকে দাঁড়ানোর বিষয়ে জিজ্ঞেসা করলে তিনি বিশদ ভাবে কিছু বলতে চান নি৷
তবে পিপিপির এক সদস্যের কাছে থেকে জানা গিয়েছে, প্রাথমিকভাবে জারদারি উপ নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও তা এখনও পর্যন্ত পাকাপাকি ভাবে জানাযায় নি৷ মে মাসের 6 তারিখেই এই পাকাপাকি সিদ্ধান্তের কথা জানাযাবে৷ কারণ এই দিনই নাম নতিভুক্ত করার শেষ দিন৷ তবে কো-চেয়ারম্যানের উপ নির্বাচনে অংশগ্রহণ না করার সম্ভবনাই বেশী বলে উনি জানিয়েছেন৷
|