একটি নতুন সমীক্ষায় ফ্রান্সের রাষ্ট্রপতি নিকোলাস সারকোজির স্থান আরও নিম্নে চলে গেল৷
সমীক্ষার মতে কার্যভার গ্রহণ করবার এক বছরের মধ্যে সারকোজির কাজকর্মে মানুষ অখুশী প্রকাশ করেছেন৷ নতুন সমীক্ষাতে সারকোজির স্থান এক মাসেই আট স্থান নিচে নেমে গিয়ে 32 শতাংশে এসে দাঁড়িয়েছে৷
এই সমীক্ষাটি করা হয়েছিল গত সপ্তাহে একটি টিভি সাক্ষাত্কারের পূর্বে যেখানে তিনি তাঁর কাজকর্মের ব্যাখা দিয়েছিলেন৷ সমীক্ষায় 62 শতাংশ লোক রাষ্ট্রপতিকে পচ্ছন্দ করেন নি৷ প্রসঙ্গত রাষ্ট্রপতি হওয়ার পর সমীক্ষাতে তিনি প্রবল জনসমর্থন পেয়েছিলেন৷
|