লাহোর বোমা বিস্ফোরণ মামলায় অভিযুক্ত সরবজীতের ফাঁসি 21 দিন পিছিয়ে গেল৷ গতকাল পাকিস্তানের একটি বিখ্যাত নিউজ চ্যানেল এই খবর দিয়েছে৷
জানা গেছে পূর্বে 30শে এপ্রিল ফাঁসি হওয়ার কথা ছিল সরবজীতের৷ কিন্তু এর বদলে আরও 21 দিন সময়সীমা এগিয়ে দেওয়া হল৷ জানা গেছে ভারতীয় বিদেশ মন্ত্রী প্রণব মুখার্জী সেসময় পাকিস্তান সফরে যাবেন৷
বিদেশ মন্ত্রীর সফরের কথা চিন্তাভাবনা করে ফাঁসি পিছিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে৷ বিদেশ মন্ত্রী প্রণব মুখার্জীর এই সফরে সরবজীতের প্রসঙ্গে চর্চা করবেন৷ অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী অংসার বর্নী পাকিস্তানী রাষ্ট্রপতি পারভেজ মুশারফের সঙ্গে দেখা করে সরবজীতের ক্ষমাদান প্রসঙ্গে আলোচনা করবেন৷
অন্যদিকে গতকাল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সরবজীতের জন্য প্রার্থনা জানালেন৷
|