মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
লাসার বিদ্রোহীদের শাস্তি দিল চীন

তিব্বতে দাঙ্গা এবং চীন বিরোধী কার্যকলাপের অভিযোগে 30 জনকে হাজতবাসের আদেশ দিল৷ এদের প্রত্যেককেই তিন বছরের জন্য শাস্তি দিয়েছে৷ মার্চ মাসে লাসায় যে হিংসা ছড়িয়ে পড়েছিল তারই জন্য এই শাস্তি বলে চিনের প্রশাসনিক তরফে জানানো হয়েছে৷

অভিযুক্তদের মধ্যে 6 জন বৌদ্ধ ভিক্ষু রয়েছে৷ এদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি দেওয়া হয়েছে৷ গত মার্চ মাসে চিন বিরোধী দাঙ্গায় 24 জন নিহত এবং 1000 জন আহত হয়েছিলেন৷ চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া সূত্রে এই শাস্তি প্রদানের সত্যতা স্বীকার করা হয়েছে৷

চিনের পক্ষ থেকে এই দাঙ্গার জন্য ভারতে আশ্রিত দলাই লামার উপর দোষারোপ করা হয়েছে৷ চিনের পক্ষ থেকে জানানো হয়েছে দলাই লামার উস্কানির ফলেই নাকি তিব্বতে চিন বিরোধী বিক্ষোভ দেখা গিয়েছিল৷ দলাই লামা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন৷
অতিরিক্ত
21 দিন পিছালো সরবজীতের ফাঁসি
ব্রিটেনে রয়েছে ইসলামি আতঙ্ক
নতুন সমীক্ষায় সারকোজি নিম্নে
ভারতের রাজনীতি বিলের পথে অন্তরায়-জন
উপ-নির্বাচনে দাঁড়াবেন না জারদারি
সরর্বজিতের জন্য প্রার্থনা করলেন নওয়াজ শরিফ