ভবিষ্যতে যদি কোনরকম স্পেশ ওয়ার(অন্তরিক্ষ যুদ্ধ) হয় তাহলে রয়েছে পৃথিবীর বিনাশের আশংকা৷ দুটি নতুন বৈজ্ঞানিক সমীক্ষাতে এই তথ্য সামনে উঠে এল৷
জানা গেছে স্পেশ ওয়ার পৃথিবীবাসীকে ধ্বংসের পথে নিয়ে যাবে৷ এর কারণ হিসাবে জানানো হয়েছে পৃথিবীর কক্ষপথে প্রচুর পরিমাণে ঘুরছে বিভিন্ন দেশের পাঠানো স্যাটেলাইট৷ স্পেশ ওয়ারের কারণে এইসব স্যাটেলাইটগুলির খুব ক্ষতি হবে যেটার পূরণ করতে গিয়ে কয়েক দশক সময় লাগবে৷
বৈজ্ঞানিক পত্রিকা 'নিউ সায়েন্টিস্ট'এ ছাপা রিপোর্টে জানা গেছে দুই নবীন বৈজ্ঞানিক এই বিষয়ে অধ্যয়ন করেছে৷ তারা তাদের অধ্যয়নের ফল আমেরিকার রাজ্য মিসৌরীতে অবস্থিত সেন্ট লুইসের আমেরিকান ফিজিক্যাল সোসাইটিতে প্রস্তুত করা হয়৷
এর পূর্বে 2000 সালে জানা যায় আমেরিকি কংগ্রেস জানায় স্যাটেলাইটসের উপর মার্কিন সেনা অত্যধিক নির্ভর করে ও এটাই ভবিষ্যতে স্পেশ ওয়ারের অন্যতম কারণ হবে৷
জানা গেছে অন্তরিক্ষে হওয়া যেকোন ধরণের হামলা প্রচুর পরিমাণে আর্বজনার সৃষ্টি করবে ও সেটাই স্যাটেলাইটগুলিকে খারাপ করে দেবে৷ জানা গেছে একটি 10 টনের গোয়েন্দা উপগ্রহ পৃথিবীর নিকট কক্ষের দিকে ঘুরতে থাকে ও হামলার মত অবস্থা সৃষ্টি হয়, তখন সেটা 10 গুণ বেশি আর্বজনার সৃষ্টি করবে৷
|