মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ভারত ও চিনের সমস্যা ভিন্ন-স্ট্যানজেল

ভারত ও চিনের ক্রমবর্ধমান তেলের চাহিদা জিনিসপত্রের দাম বৃদ্ধির পিছনে একটা বড় কারণ৷ এমন কি এই সঙ্কট অনুমান করে আমেরিকা তার নিজস্ব তেল ভান্ডার থেকে বাড়তি তেল উত্পাদন করার কথা ভাবনা চিন্তা করছে বলে জানা গেছে৷ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম দাড়িয়েছে 120 ইউ এস ডলার৷ এমন কি ভারতের বাজরে শেষবারের মত যখন তেলের দাম বৃদ্ধি পেয়েছিল তখন বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেশি ছিল৷

ওয়াইট হাউসের মুখপাত্র স্কট ট্যানজেল বলেন তবে ভারত ও চিনকে এব্যাপারে কোন সমাধান করার ব্যাপারে উদ্দোগী হতে হবে৷ এর পাশাপাশি খাদ্য শস্যের উত্পাদন বৃদ্ধির ব্যাপারে চিন্তা ভাবনা করার আহ্বান জানান৷

মার্কিন প্রেসিডেন্টের ভারতের মানুষের খাদ্যাভ্যাস নিয়ে করা মন্তব্য নিয়ে ইতিমধ্যে জলঘোলা হতে শুরু হতে করেছে৷ স্কট ট্যানজেল বলেন ভারত ও চিনের উচিত বিকল্প শক্তি ভান্ডারের ব্যাপারে চিন্তা ভাবনা করা৷ এমন কি তাদের দেশে কোথায় তেল ভান্ডার আছে তার সন্ধান করা উচিত বলে জানান৷

উন্নয়নশীল দেশের এই ধরনের কিছু সমস্যা থাকে তা স্মরণ করে দিয়ে বলেন এই সব মোকাবিলার জন্য দেশে পরিকাঠামো উন্নয়ন ও উন্নত প্রযুক্তির ব্যাবহার দরকার৷ তবে দুই দিন আগে করা বুশের মন্তব্য নিয়ে তিনি কিছু বলতে রাজি হন নি৷
অতিরিক্ত
নেপালে আলোচনায় বসবে সাত পার্টির জোট
প্যারিস হিলটন বিয়ে করছেন!
সরবজিতের মুক্তি প্রণবের পাক সফরে
ম্যানহ্যাটনে ট্রেন দুর্ঘটনা
মায়ানমারে বিধ্বংসী ঝড়
আমাজনে নৌকা ডুবি, মৃত 15