মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মুশারফের বিরোধীতা করছেন ঘনিষ্টরা

সেনা উর্দি ছেড়ে দেশের প্রেসিডেন্ট পদ গ্রহন করার পর থেকে সমস্যা বেড়ে চলেছে পারভেজ মুশারফের৷ এবার একসময় তার অন্যতম সর্মথক পি এম এল (কিউ) প্রধান চৌধুরি সাজ্জাত হুসেন সরাসরি মুশারফের অনুরোধ প্রত্যাখান করলেন৷ পি এম এল(কিউ) ও পি এম এল(এফ)-এর সংযুক্তকরনের জন্য মুশারফ সাজ্জাত হুসেনকে সরে দাড়াবার অনুরোধ করেন৷ গতকাল মুশারফের সঙ্গে বৈঠক চালাকালীন সরার্সরি সেই প্রস্তাব প্রত্যাখান করেন সাজ্জাত হুসেন৷

পি এম এল(এফ) প্রধান সিন্ধ নেতা পীর প্যাগরোর ঘনিস্ট সুত্রে জানা গেছে সাজ্জাত হুসেন সরে গেলে তারা সংযুক্তকরনের বিষয় ভাবতে পারেন৷ এমন কি সাজ্জাত হুসেন জানিয়ে দেন যদি সরকার থেকে নওয়াজের দল সরে দাড়ায় তাহলে তারা পি পি পি কে সর্মথন করতে রাজি আছে৷

এদিকে মুশারফের বিরুদ্ধে পাক সরকার ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারে আগেভাগে আঁচ করে সক্রিয় হয়ে উঠেছেন আই এস আই প্রধান নাদিম এবং পুর্বতন সরকার তারিখ আজিজ৷ নির্ভরযোগ্য সুত্র থেকে জানা গেছে তারা এবিষয় নিয়ে পি পি পি নেতা আসিফ আলি জারদারির সঙ্গে গোপন বৈঠক করেছেন৷ তবে বৈঠকের ফলাফল এখনও কিছু জানা যায় নি৷ তারা বৈঠকে জানিয়ে দিয়েছেন মুশারফ অন্তত এখনি পদ ছাড়তে রাজি নয়৷

মুশারফের সঙ্গে যে সাজ্জাত হুসেনের দুরত্ব বাড়ছে তার বড় প্রমাণ পাক ন্যাশানাল অ্যাসেম্বলিতে প্রধান বিরোধী দলের নেতা সাজ্জাত হুসেনের ভাইপো চৌধুরি পারভেজ এলাহি বলেন দলে কোন রকম পরিবর্তনের চেষ্ঠা হলে দলের কেউ তা ভালো ভাবে নেবেন না৷ তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে৷ স্বাভাবিক ভাবে মুশারফ চেষ্ঠা চালাচ্ছেন পি পি পি ঘনিষ্ট হয়ে নিজের পদ নিশ্চিত করার৷
অতিরিক্ত
ভারত ও চিনের সমস্যা ভিন্ন-স্ট্যানজেল
নেপালে আলোচনায় বসবে সাত পার্টির জোট
প্যারিস হিলটন বিয়ে করছেন!
সরবজিতের মুক্তি প্রণবের পাক সফরে
ম্যানহ্যাটনে ট্রেন দুর্ঘটনা
মায়ানমারে বিধ্বংসী ঝড়