সমগ্র ব্রিটেনে ভারতীয় রেঁস্তোরা উদ্যোগ বাসমতী চাল ও তার দাম বৃদ্ধি নিয়ে খুব চিন্তিত৷ আর এইকথাটাই উঠল ব্রিটেনের সংসদে৷
বাসমতী চালের উপর শুল্ক চাপানোর জন্য ইউরোপীয় সংঘের সমালোচনা করা হয়েছে৷ ব্রিটেনের এক সাংসদ শ্রী ফিলিপ ডেভিস এই কথাটা সংসদে ওঠান৷ প্রস্তাবে বলা হয় বাসমতী চালের দামবৃদ্ধি দক্ষিণ এশিয়ার রেস্তোরার জন্য কঠিন সমস্যার সৃষ্টি করেছে৷
প্রসঙ্গত ইউরোপীয় সংঘ থাইল্যান্ড, মিশর, উরুগুয়ে ও আমেরিকার বাসমতী চালের উপর প্রতি টনে 65 ইউরোর শুল্ক চাপিয়ে দিয়েছে৷ যেটাকে সংসদে অত্যন্ত নিন্দাজনক আখ্যা দেওয়া হয়৷ সরকারের কাছে দাবি জানানো হয়েছে মুক্ত ব্যবসা বাণিজ্যের যুগে এই শুল্ক বন্ধ করতে হবে৷
শুল্কদরকে অনুচিত আখ্যা দিয়ে ডেভিস জানান এর ভার আসলে উপভোক্তাদের বইতে হচ্ছে৷ প্রসঙ্গত ব্রিটেন প্রতি বছর 2 লক্ষ টন বাসমতী চাল আমদানি করে৷ ইউরোপীয় সংঘের বাসমতী চালের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হল ব্রিটেন৷
|