নতুন সরকার এখনও শপথ নেয়নি নেপালে৷ কিন্তু তাঁর আগেই নেপালের দুই বামপন্থী দলের মধ্যে শুরু হয়ে নতুন তরজা৷ দুদিন আগেই মাওবাদী সরকারে যোগ দেওয়া নিয়ে আলোচনায় বসলেও আবার নতুন করে ঘোট পাকিয়েছে নেপালে৷ এমনিতেই প্রাক নির্বাচনী সংঘর্ষে ব্যাপক হাঙ্গামা হয়েছিল নেপাল জুড়ে৷ এবারে আবার নতুন করে জটলা পাকল নেপালে৷
ইয়ং কমিউনিষ্ট লীগের ক্যাডারদের হামলায় 17 জন ইউএমএল পন্থী সদস্য আহত হয় নেপালে৷ আর তার পরেই সরকারে যাওয়ার চিন্তা নতুন করে শুরু করেছে ইউএমএল৷ এই হামলায় নিহত হয়েছেন ইউএমএলের নেতা রাম সিং রাই৷ মঙ্গলবারের এই হানার পরেই নড়েচরে বসেছে সিপিএন(ইউএমএল) কর্তারা৷
ইউএমএল পন্থী নেতা কেপি শর্মা কড়া ভাষায় বলেন, যেভাবে মাওবাদীরা আমাদের সদস্যদের আচড়ণ করেছে তাতে সরকারে আমরা যোগ দেব কিনা তা ঠিক করবো৷ তাদের আরও দাবিঃ গণতন্ত্র৷ মাওবাদী নেতা প্রচন্ড অবশ্য মনে প্রাণে চেয়েছেন ইউএমএল যেন সরকারে যোগ দেয়৷ কিন্তু যেভাবে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে তাতে যথেষ্ট উত্তেজনা দেখা দিয়েছে নেপালে৷
|