মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নেপালে সংবাদমাধ্যমের স্বাধীনতা চাইলেন এফএনজে

নতুন নেপালে সংবাদবাদমাধ্যমের স্বাধীনতার দাবি জানালো ফেডারেশন অফ নেপালিজ জার্নালিস্ট৷ বুধবার তারা দাবি জানায়৷ নতুন সংবিধানে সংবাদমাধ্যমের উপর যেকোন বিধিনিষ আরোপ করার বিরুদ্ধে তারা দাবি জানিয়েছেন৷একই সঙ্গে নেপালে সাংবাদিকদের কাজের সুরক্ষারও দাবি জানিয়েছেন তারা৷

এই দাবি নিয়ে তারা দেখা করেছেন রাজনৈতিক নেতাদের সঙ্গে৷ নতুন সংবিধানে এই দাবি গণতন্ত্রের পক্ষে শুভ বলে তারা দাবি জানিয়েছেন৷ এপ্রসঙে এফ.এন.জে-র সভাপতি ধর্মেন্দ্র ঝা জানিয়েছেন, রাজতন্ত্রের আমলে যেভাবে সংবাদমাধ্যমকে স্বাধীন এবং নিরপেক্ষ ভাবে কাজ করতে দেওয়া হত না বা যখন-তখন সংবাদমাধ্যমের উপর চাপিয়ে দেওয়া হত বিধি নিষেধ তা নতুন নেপালে হব না৷ কেননা সংবাদমাধ্যম গণতন্ত্রে জনগণের দাবি-দাওয়ার প্রহরী হিসাবে কাজ করে৷

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী কৈরালা নতুন নেপালে সংবাদমাধ্যমের গুরুত্বের কথা উল্লেখ করেছিলেন৷ সেই কথারই রেশ ধরে এই বক্তব্য নেপালের সংবাদমাধ্যমের৷ এখন দেখার তাদের দাবি পূরণ হয় কিনা৷
অতিরিক্ত
ইরানে জোরদার ভূমিকম্প
আবার নতুন সংঘর্ষ নেপালে
পাকিস্তানে পিছোলো উপনির্বাচন
সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে পাক-মার্কিন জোট
সন্ত্রাস হানা আটকাতে তৈরী পিএলএ
ব্রিটেনের সংসদে বাসমতী