জাপানের রাজধানী টোকিওর উত্তরী ভাগ জোরদার ভূমিকম্প কেঁপে উঠল৷ গতকালের এই ভূমিকম্প পুরো অঞ্চলকে কাঁপিয়ে দেয়৷
রিখটার স্কেলে এর তীব্রতা ছিল 6.7৷ জাপানের আবহাওয়া দফতর সূত্রে এখবর জানা গেছে৷ ভারতীয় সময়ানুসারে গতকাল রাত 10.15 মিনিটে এই জবরদস্ত ভূমিকম্প আসে৷ ভূমিকম্পের সর্বাধিক প্রভাব টোকিওর উত্তরে স্থিত ইবারাকি ও নোচিগী অঞ্চলে হয়৷
ভূমিকম্প এতটাই বিশাল পরিমাণে হয়েছিল যে এখানকার বিল্ডিংগুলিতে ফাটল দেখা যায়৷ এখনও পর্যন্ত ভূমিকম্পের প্রভাবে কোনরকম প্রাণহানির বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি৷ এর ফলে কোনরকম সুনামীর সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন৷
|