ভারতের অগ্নি মিসাইলের সফল পরীক্ষার পর পাকিস্তান পরমাণু অস্ত্রবাহী ক্রুজ মিসাইলের পরীক্ষা করল৷ পাক সেনাবাহিনী সূত্রে এইখবর পাওয়া গেছে৷
পাক সেনা সূত্রে জানানো হয়েছে ভবিষ্যতে এই মিসাইলের ভূমি তথা সমুদ্রে লক্ষ্যভেদ করার ক্ষমতা বৃদ্ধি করা হবে৷ পাক সেনা থেকে আরও জানানো হয়েছে হাফত-8 নামে এই ক্রুজ মিসাইলটি 350 কিমি দূরত্ব অতিক্রম করতে পারবে ও এটি আন্তর্জাতিক মানসম্পন্ন৷
তবে এটা জানানো হয় নি মিসাইলের কোথায় পরীক্ষা করা হয়েছে৷ পরীক্ষাটাকে সফল আখ্যা দিয়ে জানানো হয়েছে বিশেষ রুপে এরিয়াল প্লাটফর্ম থেকে প্রক্ষেপণ করা যাবে৷ এই মিসাইল ভূমি তথা সমুদ্রে পাক সেনার সামরিক ক্ষমতা বৃদ্ধি করবে বলে আশাপ্রকাশ করা হয়েছে৷
পাক সেনা আরও জানিয়েছে এই ধরণের জটিল মিসাইল টেকনিক পৃথিবীর কিছু দেশের কাছেই রয়েছে৷ প্রসঙ্গত ভারতের কাছে এই ধরণের মিসাইল রয়েছে৷
|