মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
বিচারপতি নিয়োগের খসড়া তৈরি-ফারুখ

মুশারফের সময় বহিস্কৃত পাক বিচারপতিদের পদে পুর্নবহাল করার জন্য যে রেজিলিউশন পাক ন্যাশানাল অ্যাসেম্বলিতে পেশ করা হবে আজ তার খসড়া চূড়ান্ত অনুমোদন করতে পারে পি পি পি নেতা আসিফ আলি জরদারি ও পি এম এল(এন) নেতা নওয়াজ শরিফ৷ আজ লন্ডনে বৈঠকে বসতে চলেছে সরকারের দুই শীর্ষ কর্তা৷

এর আগে গতকাল পাক অ্যাসেম্বলিতে যে বিল পাশ অনুমোদনের জন্য পাঠানো হবে তার খসড়া তৈরি করেন পাক আইন বিশেষঞ্জদের এক বিশেষ দল৷ এই কমিটির মুখ্য আহ্বায়ক ছিলেন পাকিস্তানের আইন মন্ত্রী ফারুখ নেক৷ আজ নওয়াজ ও শরিফের অনুমোদন পেলে বিল চুড়ান্ত হবে৷ তার পরে দিনক্ষন ঠিক হবে কবে বিল আনুশ্ঠানিক ভাবে অ্যাসেম্বিলিতে পেশ করা হবে৷

তবে বিল নিয়ে সরকার ও পাক প্রেসিডেন্টের মধ্যে সংঘাত ক্রমেই বাড়ছে৷ পাক সরকার সুত্রে জানা গেছে যেখানে সরকার চেষ্ঠা করছে বিচারপতিদের পুর্ণনিয়োগ করতে৷ সেখানে পাক প্রেসিডেন্ট চান সুপ্রীম কোর্ট থেকে নিশেধাঞ্জা জারি করে পুরো প্রক্রিয়া বানচাল করতে৷

এদিকে সরকার বিচারপতিদের নিয়োগের জন্য 12- মে দিন নিদিষ্ট করেছে৷ এর আগে সরকার ঘোষিত দিন ছিল 30-শে এপ্রিল৷ দীর্ঘ আলোচনার পর ঠিক হয় পাক অ্যাসেম্বলিতে সংশোধনী এনে বিল পাশ করানো হবে৷
অতিরিক্ত
মৃতের সংখ্যা বাড়ছে আমাজনে
পাকিস্তান পরীক্ষা করল ক্রুজ মিসাইলের
হিলারীর দেনা 64 লক্ষ মার্কিন ডলার
টোকিওতে জোরদার ভূমিকম্প
আফগানিস্থানে বিস্ফোরণে মৃত দুই
নেপালে সংবাদমাধ্যমের স্বাধীনতা চাইলেন এফএনজে