দলাই লামার এবার গঠনমূলক পদক্ষেপ নেওয়া উচিত বলে জানাল চীন৷ চীনের বিদেশমন্ত্রীর মুখোপাত্র কুইং গ্যাং তার বক্তব্যে এই কথায় জানিয়েছেন৷ তার বক্তব্যে তিনি জানিয়েছেন যে, চীনের সরকারের তীব্বতের বিষয়ে ভীষণ বিষয়ে আন্তরিকতা রয়েছে এবং এই বিষয়ে গুরুত্ত্বও দিয়েছে৷
এর আগে রবিবারে অবশ্য দক্ষিণ চীনে শেনজেন শহরে তীব্বতের বিষয়ে চীনের সরকারের ও দলাইলামার প্রতিনিধীর মধ্যে একটি বৈঠক বসেছিল৷ কিন্তু এই বৈঠকে তীব্বত বিষয়ে কোন কিছুই সিদ্ধান্ত গ্রহণ করা যায় নি৷
লোবি গ্যায়ারি এবং কেলসং গায়াল্টসেন অবশ্য পরিস্কার জানিয়ে দিয়েছিলেন যে তারা চীনের সরকারকে নির্বাসিত করে ছাড়বে৷ কারণ বেজিং তীব্বতের উপরে যে আধিপত্ত বিস্তার করতে চাইছে তা একেবারেই আইন বিরুদ্ধ৷
দু-পক্ষের তরফ থেকেই অগামী দিনে আবার আলোচনার জন্য দিন ধার্যকরার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন এই দুই প্রতিনিধী৷
|