মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
হিলারি ও ওবামার লড়াই শেষ হবে জুন মাসে

আগামী জুন মাসেই হয়ত শেষ হয়ে যাবে হিলারি ও ওবামার কনটেস্ট৷ আমেরিকার রাষ্ট্রপতি পদের জন্য ডেমোক্রেটিক পার্টির সদস্য হিলারি ক্লিনটন ও বারাক ওবামার মধ্যে লড়াই বেশ জমে উঠেছে৷ কিন্তু জুনের প্রথম অর্ধেই এই লড়াই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন হিলারির প্রচার কার্যের প্রধান টেরি ম্যায়োলিফ৷

টেরি জানিয়েছেন, যদি হিলারি ওবামার কাছে পরাজিত হন তা হলে তিনি ও বিল ক্লিনটন ওবামার হয়ে প্রচার করবেন৷ অন্য দিকে যদি ওবামা হেরে যান তাহলে উনিও হিলারির জন্য প্রচারকার্য চালাবেন৷

এর আগে অবশ্য ডেমোক্রেটিক সদস্যরা হিলারিকে নির্বাচনের এই লড়াই থেকে সরে আসতে বলেছিল৷ কিন্তু হিলারি তাদের আবেদন মঞ্জুর করেন নি৷

তিনি আরও জানিয়েছেন যে, যেসমস্ত রাজ্য থেকে হিলারির জেতা প্রয়োজন সেই সমস্ত রাজ্য থেকে খুব সহজেই তিনি জিতবেন বলে মনে করা হচ্ছে৷ আর যতক্ষন সমর্থন আছে ততক্ষন নির্বাচনের লড়াই থেকে সরে আসার কোন মানে হয় না৷
অতিরিক্ত
দলাই লামার গঠনমূলক পদক্ষেপ নেওয়া উচিত
সেনাদের বিশেষ সুবুধা দেওয়া হবে: পুতিন
বিচারপতি নিয়োগের খসড়া তৈরি-ফারুখ
মৃতের সংখ্যা বাড়ছে আমাজনে
পাকিস্তান পরীক্ষা করল ক্রুজ মিসাইলের
হিলারীর দেনা 64 লক্ষ মার্কিন ডলার