আমেরিকার রাষ্ট্রপতি পদের জন্য হিলারি ও ওবামার লড়াই শেষ হওয়ার আগেই ওবামা জানিয়ে দিলেন যে উনি উপরাষ্ট্রপতি পদের জন্য পার্থী হতে প্রস্তুত৷ আগামী জুন মাসেই হিলারি ও অবামার লড়ায়ের অবসান হবে বলে মনে করা হচ্ছে৷ রাষ্ট্রপতি পদের জন্য এই লড়ায়ে ওবামা নর্থ ক্যারোলিনা থেকে বৃহত্তর ব্যবধানে হিলারিকে পরাজিত করেছে৷ অন্যদিকে ইন্ডিয়ানাতে হিলারির কাছে তিনি পরাজিত হয়েছেন৷
উপরাষ্ট্রপতি পদের ব্যপারে ওবামা জানিয়েছেন যে, অবশেষে তিনি যদি হিলারি ক্লিনটনকে পরাজিত করতে পারে তাহলে তাকে উপরাষ্ট্রপতি পদের জন্যেও পার্থী করা যেতে পারে৷
ওবামা তার প্রতিদ্বন্দ্বী হিলারির ব্যাপারে জানিয়েছেন, হিলারি ক্লিনটন বিবেকশীল, প্রতিভাবান ও সংবেদনশীল মহিলা৷ তাই অতি অবশ্যই উপরাষ্ট্রপতি পদের জন্য তার নাম নির্বাচিত হওয়া উচিত৷
|