মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কাশ্মীর নিয়ে আলোচনা করতে চাই গিলানি

পাকিস্তানের রাষ্ট্রপতি পারভেজ মুশারফ ও ভরতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মধ্যে কাশ্মীরের বিষয়ে যে আলোচনা হয়েছিল তা অসম্পূর্ণ আলোচনা বলে জানিয়ে দিলেন পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি৷ গিলানি জানিয়েছেনে, যে সময় এই আলোচনা হয়েছিল সেই সময় পাকিস্থানের সংসদে সাংসদের অভাব ছিল৷ তাই এই আলোচনারও কোন গুরুত্বই নেই৷ বর্তমানে পাকিস্তানে সরকার রয়েছে এবং এই সরকারকে রাজনৈতিক দিক থেকে সবাই সমর্থন করে৷

কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের সরকারের সঙ্গে ভারতের নতুন করে আলোচনা করা উচিত, আবার নতুন করে এই বিষয়ে দুই দেশেরই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানিয়েছেন গিলানি৷ কারণ সংসদও নতুন করে আলোচনার ব্যাপারেই আগ্রহী বলে মনে করছেন পাকিস্তানের প্রধান মন্ত্রী৷

তিনি আরও জানান ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে কাশ্মীর একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ তাই কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে যে সমস্যা রয়েছে তার সমাধন হওয়া উচিত৷ আর এই সমস্যার সমাধান করার জন্য নতুন কোন পদ্ধতি অবলম্বন করতে হলেও হতে পারে৷
অতিরিক্ত
রাইস ও প্রণববাবুর মধ্যে বৈঠক
ব্রিটিশ শিশুদের ক্ষতি করছে ইন্টারনেট
বিস্ফোরণে শ্রীলঙ্কায় 11 জন নিহত
উপরাষ্ট্রপতি পদের পার্থী হতে রাজি ওবামা
হিলারি ও ওবামার লড়াই শেষ হবে জুন মাসে
দলাই লামার গঠনমূলক পদক্ষেপ নেওয়া উচিত