মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জেনার বিবাহ সম্পন্ন
জেনা ও হেনরী পরিণয় সূত্রে আবদ্ধ হলেন

জর্জ বুশ মেয়ের বাবা থেকে শ্বশুরে পরিণত হলেন৷ আজ টেক্সাসের একটি ফার্ম হাউসে মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মেয়ে জেনার বিবাহ সম্পন্ন হল৷

এর পূর্বে হোয়াইট হাউসের একটি বিবাহ অনুষ্ঠানে 26 বছর বয়সী জেনার 30 বছরের হেনরীর হেগরের সঙ্গে বিবাহের আনুষ্ঠানিক প্রচার করা হয়৷ সেই প্রচারের এক বছরের কম সময়ের মধ্যে এই বিয়ে সম্পন্ন হল৷

মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ একটি রেডিও বার্তায় জানান 'জেনার আজ বিয়ে৷ এটা আমার পরিবারের পক্ষে খুব খুশীর সময়৷ আমরা সবাই জেনা ও হেনরীর সুখী জীবনের কামনা করছি'৷

আজ মার্কিন রাষ্ট্রপতি বুশের সঙ্গে একটি সাধারণ মেয়ের বাবার মধ্যে কোন পার্থক্য চোখে পড়ে নি৷ রীতিমত তার দুটি চোখ আজ ছলছল করছিল৷ টেক্সাসের 1600 একরের ফার্ম হাউসে আজ বিয়ের অনুষ্ঠান ঘিরে ছিল রীতিমত সাজোসাজো রব৷

বিয়ের অনুষ্ঠানে 14 জন যুবতী ও 14 জন যুবক উপস্থিত ছিলেন৷ স্থানীয় সময়ানুসারে 7.30 মিনিটে জেনা ও হেনরী পরিণয় সূত্রে আবদ্ধ হলেন৷
অতিরিক্ত
মঙ্গল নিয়ে নতুন তথ্য নাসার
কাশ্মীর নিয়ে আলোচনা করতে চাই গিলানি
রাইস ও প্রণববাবুর মধ্যে বৈঠক
ব্রিটিশ শিশুদের ক্ষতি করছে ইন্টারনেট
বিস্ফোরণে শ্রীলঙ্কায় 11 জন নিহত
উপরাষ্ট্রপতি পদের পার্থী হতে রাজি ওবামা