আল কায়েদার আতঙ্কের কারণে নাইজেরিয়াতে হাই অ্যালার্ট ঘোষণা করা হল৷
নাইজেরিয়া পুলিশ ঘনিষ্ঠ সূত্রে খবর পায় যে এখানকার ঘনবসতিপূর্ণ এলাকাতে আলকায়েদা বোমাবাজি করতে পারে৷ নাইজেরিয়া পুলিশের মহানির্দেশক মাইক ওকিরো এইখবর জানান৷ তিনি বলেন আল কায়েদা নাইজেরিয়াতে টাইঅম বোমা বিস্ফোরণের ছক কষছে৷
অবশ্য তিনি এর সম্বন্ধে বিস্তারিত জানাতে অস্বীকার করেন৷ বন্দর এলাকা, বিমানবন্দর ও সীমান্তবর্তী এলাকাগুলিতে সুরক্ষা ব্যবস্থা কড়া করা হয়েছে৷
|