পারভেজ মুশারফের সময় বহিস্কৃত বিচারপতিদের কাজে পুর্ণ নিয়োগের ব্যাপারে ব্যাপারে প্রাথমিক ভাবে পাকিস্তান সরকার সহমত হলেও নতুন করে আবার বির্তক শুরু হয়েছে৷ এবার সমস্যা এমন জায়্গায় গেছে পাকিস্তান সরকার থেকে সরে দাড়নোর হুমকি দিয়েছে পি এম এল(এন)৷ এর পরেই আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র রির্চাড বাউচার সমস্যা মেটানোর জন্য ছুটে গেছেন বর্তমানে লন্ডনে থাকা পি পি পি ও পি এম এল এল(এন) শীর্ষ নেতাদের কাছে৷
আগামীকাল পাকিস্তানে বহিস্কৃত বিচারপতিদের পদে পুর্ণ নিয়োগের সময়্সীমা শেষ হচ্ছে৷ শরিফের সঙ্গে বাউচার প্রায় দীর্ঘ দুই ঘন্টা ধরে শরিফের সঙ্গে একান্তে বৈঠক করেন৷ এর পাশাপাশি কথা বলেছেন পি পি পি নেতা আসিফ আলি জরদারির সঙ্গে৷ পাকিস্থানের বর্তমান শাসক জোট ভেঙ্গে গেলে আবার নতুন করে নির্বাচন ছাড়া উপায় থাকবে না৷ কিন্তু নতুন করে সাধারণ নির্বাচন পাকিস্তানে অর্থনীতির উপর বিরুপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন রাজনৈতিক ও অর্থনেতিক বিশেষঞ্জরা৷
এদিকে মুশারফ অপেক্ষা করছেন এই জোট ভেঙ্গে গেলে রাষ্ট্রপতি শাসন জারি করে আবার ক্ষমতা হস্তগত করতে৷ বিচারপ্তিদের পদে নিয়োগের ব্যাপারে বেশ খানিকটা দৃঢ অবস্থান নিয়েছে শরিফ পরিচালিত পি এম এল(এন)৷ সে দিক থেকে খানিকটা হলও অন্তত এব্যাপারে আপোস করে চলতে চান পি পি পি নেতা আসিফ আলি জরদারি৷
|