সমগ্র ব্রিটেন ধনী ও আভিজাত্যের পরিচয় দিলেও ব্রিটিশ সৈনিকদের অবস্থা কিন্তু তেমন বলছে না না৷
একটি রিপোর্টে জানা গেছে সৈনিক পদে চাকরি করা স্বতেও তারা তাদের পরিবার পালন করতে অসমর্থ হওয়ায় সেনার চাকরির পদ থেকে ইস্তফা দিচ্ছে৷ ব্রিটিশ সেনার ভিতরের এই খবর একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে৷
আরও জানা গেছে কিছু সৈনিক রক্ষা মন্ত্রালয় দ্বারা স্থাপিত খাদ্য বাউচার যোজনার উপর নির্ভর করে তাদের সংসার চালাচ্ছে কিন্তু বেশিরভাগ সেনা অতটা ভাল অবস্থায় নেই৷
সেনার এক উচ্চ আধিকারিক এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন প্রচুর পরিমাণে সেনা সৈনিকের চাকরি ছাড়তে চাইছে শুধুমাত্র এই কারণে তাদের পরিবার ও সংসার চলছে না৷ বেশিরভাগ ব্রিটিশ সৈনিক সরকারের দেওয়া দারিদ্র্যের পরিভাষার নিকটে পৌঁছে গেছে৷
|