ক্রমাগত পেট্রোলিয়াম পণ্যের মূল্যবৃদ্ধি ফের মানুষকে সাইকেলের প্রতি উত্সাহ বাড়াতে সাহায্য করছে৷ অন্তত মার্কিন মুলুকে এই চিত্রটা পরিষ্কার হয়ে উঠছে৷
এখানকার মানুষেরা নিজেদের পুরানো সাইকেলের ধূলো ঝেড়েপুঁচে রাস্তায় বার করছে তো অনেকে আবার নতুন করে সাইকেল কিনছে৷ সাইকেল ডিলারদের কথাতেই তা স্পষ্ট হয়ে উঠেছে৷ দোকানে এসে সবাই গ্যাসের দাম বৃদ্ধির কথা বলছে৷
পূর্বের মাসের তুলনায় চলতি মাসে দ্বিগুণ সাইকেলের বিক্রি এটারই ইঙ্গিত বহন করে৷ ভার্জিনিয়ার এক অধ্যাপিকা জায়স ম্যাকরেস্কর এই প্রথমবারের জন্য সাইকেল কিনলেন৷ তিনি গতমাসে এই সাইকেল কেনেন ও এটি ঘর থেকে স্কুলে যাওয়ার জন্য ব্যবহার করেন৷
তার ঘর থেকে স্কুলের দূরত্ব 13 কিমি৷ তিনি এই বিষয়ে জানান গাড়ি রয়েছে কিন্তু উদ্দেশ্য হল দুই বছরের মধ্যে পুরো একবছর অন্তত সাইকেলে করে স্কুলে যাওয়ার৷
|