আগামী 20-ই মে থেকে তিব্বতীয় ধর্মগুরু দলাই লামার বৃটেন সফর শুরু হচ্ছে৷ এই সফরে দলাই লামার প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে দেখা করার কথা৷ তিব্বত উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন দলাই লামা৷ কিন্তু এই সফর শুরু হওয়ার আগেই শুরু দলাই লামার সফরকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক৷এই ধর্মগুরুর সঙ্গে 10 নং ডাউনিং স্ট্রিটে দেখা করতে অনিচ্ছা প্রকাশ করেছেন ইংরেজ প্রধানমন্ত্রী৷ লাসাতে চীনা সামরিক বাহিনীর দমন অভিযানের পর থেকেই নিজেদের দোষ চাপা দিতে উঠেপড়ে লেগেছে চীন৷ লাসার ঘটনাকে বিক্ষিপ্ত ঘটনা বলে এর দায় ভারতে আশ্রিত তিব্বতীয় ধর্মগুরুর উপর চাপিয়ে দিয়েছে তারা৷
এরপর থেকেই অলিম্পিকের প্রাক্কালে তিব্বত ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ সেই ইস্যুতে আবার নতুন করে ঘি ঢাললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন৷ ব্রাউন লেমবেথ প্যালেসে দলাই লামার সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন৷ এর পিছনে রাজনৈতিক বিষয়কেই বেশী গুরুত্ব দিচ্ছেন ব্রাউন৷ দলাই লামাকে একজন ধর্মগুরু ব্যতীত রাজনৈতিক ব্যাক্তিত্ব হিসেবেই বেশী দেখছেন গর্ডন ব্রাউন৷ আর এতেই বেড়েছে সাক্ষাত সমস্যা৷ গত মার্চ মাসেই দলাই লামার সঙ্গে দেখা বিষয়ে পার্লামেন্টে নিজের বক্তব্য পেশ করেছিলেন ব্রাউন৷ কিন্তু চীন এই বিষয়টিকে খুব একটা ভালো নজরে দেখেনি৷
ব্রাউনের এই সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছে দলাই লামার সমর্থকরা৷ তারা ব্রাউনের আচড়ণে ভীষণ ভাবে ক্ষুদ্ধ৷ অন্যদিকে বৃটিশ প্রধানমন্ত্রীর এই আচড়ণের সমালোচনা করেছে অন্যান্য বৃটিশ নেতৃবিন্দ৷
|