পুনরায় কমনওয়েলথে সদস্যপদ ফিরে পাচ্ছে পাকিস্তান৷ 53 দেশের এই সংগঠন পাকিস্তানকে সদস্যপদ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ গত বছর পারভেজ মুশারফ দেশে মার্শাল ল(জরুরী অবস্থা) প্রচলন করলে পাকিস্তানকে কমনওয়েলথের সদস্যপদ কেড়ে নেওয়া হয়৷
কিন্তু দেশে নির্বাচন, কায়েমী শাসনের অবসান এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার মাধ্যমে যে নতুন পাকিস্তানের সূচনা হয়েছে তাতে করে পুনরায় পাকিস্তানকে এই সংগঠনে ফিরিয়ে নেওয়া হল৷
|