মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অলিম্পিকে আমন্ত্রিত দলাই লামা?

তিব্বত-চীন সম্পর্কের বরফ গলাতে এবার বড়সড় ভূমিকা নিতে পারে বেজিং অলিম্পিক৷ কারণ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ- অলিম্পিকে হাজির হতে পারেন তিব্বতীয় ধর্মগুরু দলাই লামা৷ কিন্তু সাম্প্রতিক যা তিক্ততা তিব্বত এবং চীনের মধ্যে দেখা গেল তাতে করে দলাই লামাকে অলিম্পিকে আদৌ আমন্ত্রিত করা হবে কিনা তা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে৷

কিন্তু জোড় খবর দলাই লামাকে অলিম্পিকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ অস্ট্রেলিয়াতে অবস্থিত দলাই লামার এক প্রতিনিধি জানিয়েদিয়েছেনঃ ধর্মগুরু দলাই লামাকে অলিম্পিকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ বেজিংয়ের এক নেতা এই আমন্ত্রণ জানিয়েছেন৷ তবে সেই নেতার নাম জানাতে চাননি এই অস্ট্রেলিয় প্রতিনিধি৷

একই সঙ্গে এই তিব্বতীয়দের দাবি যে, দলাই লামার এই সুযোগ অবশ্যই নেওয়া উচিত৷ কেননা তাহলে সারা বিশ্বের সামনে নিজেদের দাবি-দাওয়া নিয়ে বলার সুযোগ পাবেন দলাই লামা৷
অতিরিক্ত
আবার কমনওয়েলথে পাকিস্তান
দলাই লামার বৃটেন সফর নিয়ে বিতর্ক
নিহত 17 জন তামিল টাইগার
মার্কিন জনগণ দ্বারস্থ সাইকেলের
শুকিয়ে মরছে ব্রিটিশ সৈনিকরা
পাক রাজনীতিতে মাথা গলাচ্ছে আমেরিকা