মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
চীনে ভূমিকম্পে মৃত 4, আহত শতাধিক

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ ভূমিকম্পের ফলে কেঁপে উঠল৷ দুপুর আড়াইটে নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়৷রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.8৷ কোন কোন জায়গায় এর পরিমাপ ছিল 7.6- এর মত৷ কিন্তু চীনের সরকারি সংস্থা জানিয়েছে এর পরিমাপ ছিল রিখটার স্কেলে 8-এর মত৷

চীনের সংবাদ সংস্থা শিনহুয়া সূত্রে জানানো হয়েছে প্রিমিয়ার ওয়েন জিয়াবাও এবং রাষ্ট্রপতি হু জিনতাও দুজনেই দুর্গত অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ত্রাণ কর্মীদের নির্দেশ দিয়েছেন৷ এরই মধ্যে পৌছে দেওয়া হয়েছে ত্রাণ৷ সেনাবাহিনীকেও ত্রাণকার্যে অংশ নিতে বলা হয়েছে৷

এই ঘটনায় আপাতত প্রাণ হারিয়েছেন 4 জন ছাত্র৷ আহতের সংখ্যা 100-র বেশী৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা এখনও পরিস্কার নয়৷ ভূমিকম্পের পরেই ভেঙ্গে পরেছে এলাকার যোগাযোগ ব্যবস্থা৷ টেলি-যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ উপদ্রুত অঞ্চলে বসবাসকারীদের ত্রাণ পৌছে দেওয়ার কাজ শুরু হয়েছে৷
অতিরিক্ত
অলিম্পিকে আমন্ত্রিত দলাই লামা?
আবার কমনওয়েলথে পাকিস্তান
দলাই লামার বৃটেন সফর নিয়ে বিতর্ক
নিহত 17 জন তামিল টাইগার
মার্কিন জনগণ দ্বারস্থ সাইকেলের
শুকিয়ে মরছে ব্রিটিশ সৈনিকরা