দক্ষিণ-পশ্চিম চীনে ভয়ংকর ভূমিকম্পে মৃতের সংখ্যা শতাধিক ছাড়াল৷ খবর পাওয়া পর্যন্ত, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 107 জন৷ আশংকা করা হচ্ছে 900 ছাত্র ভূমিকম্পে আটক হয়ে পড়েছে৷ চীনের এই অংশে স্থানীয় সময় আড়াইটে নাগাদ ভূমিকম্প অনূভূত হয়েছে৷ রিখটার স্কেলে এর পরিমাপ ছিল 7.8৷
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর আহতের সংখ্যাও শতাধিক৷ তবে মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে বলেই আশংকা করা হচ্ছে৷ ভূমিকম্পের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বহু বাসিন্দা৷ এমনকি ফাঁকা করে দেওয়া হয়েছে, সাংহাইয়ের বহুতল জিনামো টাওয়ার৷
চীন ও পাশ্ববর্তী অঞ্চলে সতর্কবার্তা জারী করা হয়েছে৷ চেঙডু, চোয়াংপিং এবং জেয়াংহু এই তিনটি শহরে টেলিফোন ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে গেছে৷ এরই মধ্যে পাঠানো হয়েছে উদ্ধারকর্মী৷ তবে আশংকা করা হচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছে বহু মানুষ৷
|