দক্ষিণ-পশ্চিম চীনের ভূমিকম্পে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়াতে পারে বলে আশংকা করা হচ্ছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত চীনে নিহত হয়েছে শতাধিক৷ কিন্তু চীনা প্রশাসন জানিয়েছেন মৃতের সংখ্যা 5 হাজার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে৷ আহতের সংখ্যা নাকি ছাড়াতে পারে 10,000 রের মত৷ এরই মধ্যে সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম চীনের এক জনবহুল অঞ্চলে 900 জন ছাত্র আগুণে পুড়ে নিহত হয়ছে৷ চেঙডুং প্রদেশের 93 কিলোমিটার দূরে এই ভূমিকম্পে সবকিছু তছনছ হয়ে যেতে পারে বলে আশংকা চীনের প্রশাসনের৷
এই ভূমিকম্পের পরেই চীনের পাশ্ববর্তী অঞ্চলে জারি করা হয়েছে সতর্কবার্তা৷ ভূমিকম্প ত্রিমোরের আঁচ লেগেছে হংকং, তাইপেই, হানোই ও ব্যাঙ্ককে৷ ফলে চিন্তিত হয়ে পড়েছে এই সব অঞ্চলের প্রশাসনও৷ এরই মধ্যে উপদ্রুত অঞ্চলে উদ্ধারকার্যে নেমেছে উদ্ধারবাহিনী৷ প্রেসিডেন্ট হু-জিনতাও দেশের এই বিপদের দিনে সকলকেই এগিয়ে আসার আহ্বাণ জানিয়েছেন৷
ভূমিকম্পের পরেই ফাঁকা করে দেওয়া হচ্ছে চীনের বেশ কিছু অঞ্চল৷ আগাম সতর্কবার্তা হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ ভূমিকম্পে ভেঙ্গে পড়েছে বহু বাড়ি৷ যার মধ্যে রয়েছে একটি স্কুল৷ গত 30 বছরে এত বড় ভূমিকম্প আর দেখা যায়নি সিচুয়ান প্রদেশে৷ 1976 সালে তাংসাঙে এই রকম একটি ভূমিকম্পে নিহত হয়েছিলেন আড়াই লক্ষ মানুষ৷ বিংশ শতাব্দীর এটাই ছিল সবথেকে ভয়ংকর ও ভয়াল ভূমোকম্প৷
|