মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
চীনে নিহতের সংখ্যা 8000 ছাড়াতে পারে

যত সময় এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা৷ দক্ষিণ-পশ্চিম চীনে ভয়ানক ভূমিকম্পে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে নিহতের সংখ্যা৷ চীনের সরকারী সংবাদ মাধ্যমের আশংকা মৃতের সংখ্যা 8000 ছাড়াতে পারে৷ অলিম্পিকের আগে লাসা এবং তারপর প্রাকৃতিক দুর্যোগে স্বভাবতই মুষড়ে পড়েছে চীন৷

সকাল সকাল ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয় চীনের বেশ কিছু শহর৷ প্রাথমিক ভাবে নিহতের সংখ্যা শতাধিক ছাড়ালেও ক্রমশই বাড়ছে নিহতের সংখ্যা৷ কেননা ধ্বংসাস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছে অনেক মানুষের মৃতদেহ৷

ওয়েনচুয়ানে পাঠানো হয়েছে উদ্ধারকর্মী৷ ভূমিকম্পের প্রকোপ থেকে বাঁচতে খালি করা হয়েছে বেশ কিছু অঞ্চল৷ তবে মানবিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও ক্ষতির পরিমাণ ব্যাপক বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম৷ তবে তার পরিমাণ কত তা এখনও জানা সম্ভব হয়নি৷ এরই মধ্যে উপদ্রুত অঞ্চলে শুরু হয়েছে উদ্ধারকার্য৷
অতিরিক্ত
চীনে মৃতের সংখ্যা ছাড়াতে পারে 5000
চীনে বৃদ্ধি পেল নিহতের সংখ্যা
চীনে ভূমিকম্পে মৃত 4, আহত শতাধিক
অলিম্পিকে আমন্ত্রিত দলাই লামা?
আবার কমনওয়েলথে পাকিস্তান
দলাই লামার বৃটেন সফর নিয়ে বিতর্ক