মুখ্য পৃষ্ঠা >  খবর সংসার > খবর/সংবাদ > আন্তর্জাতিক
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 22

আমেরিকায় সামুদ্রীক ঝড়ে ওক্লাহোমা, মিসৌরিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 22 জন৷ এছাড়াও 100 জনেরও বেশী মানুষ আহত হয়েছে বলে এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে৷ এই ঝড়ের কবলে পড়ে প্রায় 100 জন মানুষকে ত্রাণ শিবিরের পক্ষথেকে অস্থায়ী ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে যে মিসৌরিতে মৃতের সংখ্যা আরও দুজন বেড়ে 15 জনয়ে দাঁড়িয়েছে৷ অন্যদিকে ওক্লাহোমাতে ছয় জন ছাড়া নতুন করে মৃত্যুর কোন খবর পাওয়া না গেলেও জর্কিয়াতে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

এই ঝড়ের কারণে প্রায় 1000 মানুষ বিদ্যুত সরবরাহ থেকে বঞ্চিত৷ উদ্ধারকারী দল বিদ্যুত সরবরাহ করার জন্য কাজ শুরু করলেও প্রচুর পরিমাণে গাছ ভেঙে পড়ার জন্য উদ্ধারকারী দলকে ভীষণ ভাবে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে৷
অতিরিক্ত
চীনে নিহতের সংখ্যা 8000 ছাড়াতে পারে
চীনে মৃতের সংখ্যা ছাড়াতে পারে 5000
চীনে বৃদ্ধি পেল নিহতের সংখ্যা
চীনে ভূমিকম্পে মৃত 4, আহত শতাধিক
অলিম্পিকে আমন্ত্রিত দলাই লামা?
আবার কমনওয়েলথে পাকিস্তান